Home » বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন,সাতক্ষীরা জেলা শাখার বৃক্ষ রোপন, ফলজ গাছ ও সার বিতরণ

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন,সাতক্ষীরা জেলা শাখার বৃক্ষ রোপন, ফলজ গাছ ও সার বিতরণ

কর্তৃক KbKfvBxNfAQ
০ কমেন্ট
নিজস্ব প্রতিনিধি:পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার আয়োজনে ৬জুলাই সোমবার বিকাল ৫টায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার এতিম ও লিল্লাহি বোডিংয়ের শিক্ষার্থী এবং মাদ্রাসা কতৃপক্ষের নিকট প্রয়োজনীয় ১০ বস্তা সার,দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ ও রোপণ করা হয়েছে।বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়কারী মোঃ আরিফুজ্জামান আপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি মোঃআখতারুজ্জামান,বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও ঊষার নির্বাহী পরিচালক মোঃ শামসুজোহা,সহ-সভাপতি ও নাট্য পরিচালক মোঃ মুছা করিম ও মোঃ ফরিদ উদ্দীন মাসউদ।আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নূরুল আফছার সেলিম, সমাজকল্যাণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বায়েজিদ হোসেন,যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান প্রমুখ।সংগঠনের সভাপতি মোঃ জিয়াউল হক বলেন গাছগুলো বড় হয়ে পরিবেশ সংরক্ষণের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের বেশ কিছু ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ ও রোপন করার পরিকল্পনা আছে।

রিলেটেড নিউজ

মতামত দিন


প্রকাশক ও সম্পাদক

সম্পাদক মন্ডলীর সভাপতি: মোঃ জিয়াউল হক
সম্পাদক ও প্রকাশক:মোঃ আরিফুজ্জামান আপন
প্রধান সম্পাদক: উম্মে রোকাইয়া খানম ডেইজী
ব্যবস্থাপনা সম্পাদক:আলী আশরাফ

সম্পাদকীয় কার্যালয়:জামাত অফিস সংলগ্ন,সাতক্ষীরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:পাকাপোল,সাতক্ষীরা।

সম্পাদক: ০১৭১২-২২৭০৬৬
বার্তা বিভাগ: ০১৯১৮-২৯০৯১৬
ইমেইলঃ news.satkhairalive@gmail.com

সর্বশেষ পোস্ট

© ২০২৬ সাতক্ষীরা লাইভ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।