১২২
নিজস্ব প্রতিনিধি:বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের নবনির্বাচিতদের শপথ গ্রহন অনুষ্ঠিত। ৩ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় সাতক্ষীরা মুন্সিপাড়ায় সংগঠনের কার্যালয়ে ত্রি-বার্ষিক নির্বাচনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার মুফতি ড.মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার মোঃ মুছা করিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোঃ শামসুজোহা,সাবেক সাধারণ সম্পাদক অতুল কুমার ঘোষ,সভাপতি পত্নী শিক্ষীকা নাহানাজ পারভীন, শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মুফতি ড.মোহাম্মদ আখতারুজ্জামান । এ সময় শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি মোঃ জিয়াউল হক জিয়া,সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম শাহিন,সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দীন মাসউদ, সহ-সভাপতি অনুজিৎ কুমার মন্ডল ও মোঃ আরিফুজ্জামান আপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন ময়না ও মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক শেখ নূরুল আফছার সেলিম, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন গাজী,দপ্তর সম্পাদক মোঃ জাহিদ হাসান,কোষাধ্যক্ষ মোঃ নূরুল হুদা ফুল, সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দীন পান্নু,প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনির,মহিলা বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার কুমকুম, নাট্য সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, ক্রিয়া সম্পাদক কর্ণ বিশ্বাস কেডি, নির্বাহী সদস্য প্রভাষক ছন্দা রানী মন্ডল, মোঃ ইকবাল হোসেন, মোঃ আল-মনির ও মোঃ বেলার হোসেন।শপথ গ্রহন শেষে উক্ত সংগঠন এবং বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ জিয়াউল হকের প্রয়াত মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এছাড়া সন্ধা ৬ টায় নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন ময়নার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
© ২০২৬ সাতক্ষীরা লাইভ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।