Home » ৫০০ ট্রেন যাত্রীকে জিম্মি করেছে বালুচ লিবারেশন আর্মি

৫০০ ট্রেন যাত্রীকে জিম্মি করেছে বালুচ লিবারেশন আর্মি

কর্তৃক KbKfvBxNfAQ
০ কমেন্ট

পাকিস্তানে একটি ট্রেনের ৫০০ যাত্রীকে জিম্মি করেছে বেলুচিস্তানের স্বাধীনতা দাবিকারী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এ সময় ছয়জন পাকিস্তানি সামরিক কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার গোষ্ঠীটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ এক বিবৃতিতে বলেন, “পিরোকানরি এবং গাদালারের মাঝামাঝি কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস (ট্রেন)-এ তীব্র গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।”

তিনি জানান, প্রাথমিক প্রতিবেদন অনুসারে, গুলি চালানোর ঘটনাটি একটি সম্ভাব্য সন্ত্রাসী ঘটনা হতে পারে। সিবি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে, অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। তবেপাথুরে ভূখণ্ডের কারণে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছাতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

রেলওয়ে কন্ট্রোলার মুহাম্মদ কাশিফ জানিয়েছেন, নয়টি কোচ বিশিষ্ট ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন।

বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) মুখপাত্র জিয়ান্দ বালুচ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিএলএ যোদ্ধারা রেললাইন উড়িয়ে দেয় এবং ট্রেন থামাতে বাধ্য করে, তারপর তারা ট্রেনে উঠে পড়ে। পাকিস্তানি বাহিনী অভিযান শুরু করলে জিম্মিদের হত্যা করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, “যেকোনো সামরিক অনুপ্রবেশের জোরালো জবাব দেওয়া হবে। এখনো পর্যন্ত ছয়জন সামরিক কর্মী নিহত হয়েছেন এবং শত শত যাত্রী বিএলএ-এর হেফাজতে রয়েছেন। বেলুচ লিবারেশন আর্মি এই অভিযানের সম্পূর্ণ দায় স্বীকার করছে।”

রিলেটেড নিউজ

মতামত দিন


প্রকাশক ও সম্পাদক

সম্পাদক মন্ডলীর সভাপতি: মোঃ জিয়াউল হক
সম্পাদক ও প্রকাশক:মোঃ আরিফুজ্জামান আপন
প্রধান সম্পাদক: উম্মে রোকাইয়া খানম ডেইজী
ব্যবস্থাপনা সম্পাদক:আলী আশরাফ

সম্পাদকীয় কার্যালয়:জামাত অফিস সংলগ্ন,সাতক্ষীরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:পাকাপোল,সাতক্ষীরা।

সম্পাদক: ০১৭১২-২২৭০৬৬
বার্তা বিভাগ: ০১৯১৮-২৯০৯১৬
ইমেইলঃ news.satkhairalive@gmail.com

সর্বশেষ পোস্ট

© ২০২৬ সাতক্ষীরা লাইভ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।