৯৪
আশাশুনি প্রতিনিধি:সাতক্ষীরার আশাশুনির বেউলা গ্রামের পশ্চিম বিলের খাল থেকে মো. আব্দুর রহিম মালি নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আব্দুর রহিম মালি (৬০) আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শেতপুর গ্রামের মৃত ফরিদ উদ্দিন মালির ছেলে।স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ আল মামুনসহ একাধিক ব্যক্তি জানান, অনেকদিন আগে থেকে আব্দুর রহিম মালি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার (১৯ জুন) ভোর রাতে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বাইরে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। সকালে বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের পশ্চিম বিলের খালে আব্দুর রহিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। এরপর পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। তবে তার চোখে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়।বুধহাটা ফাঁড়ির ইনচার্জ এসআই সেকেন্দার আলী জানান, আব্দুর রহিম মালি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। অসাবধানতাবশত খালের পানিতে পড়ে গিয়ে তিনি আর উঠতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আরো জানান।