Home » সাতক্ষীরার রোভার স্কাউট স্বপ্নসিঁড়ির অসহায় বৃদ্ধাকে খাদ্য সহায়তা প্রদান

সাতক্ষীরার রোভার স্কাউট স্বপ্নসিঁড়ির অসহায় বৃদ্ধাকে খাদ্য সহায়তা প্রদান

কর্তৃক KbKfvBxNfAQ
০ কমেন্ট
সাতক্ষীরা লাইভ: সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির উদ্যোগে অসহায় এক মহিলাকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় স্বপ্নসিঁড়ির সদস্যরা সদর উপজেলার ধুলিহরের নাথপাড়ায় শতবর্ষী এক মহিলাকে চাল-ডালসহ খাদ্য সহায়তা প্রদান করেন। সাংবাদিক আমিনুল হকের ফেসবুক পোষ্টে বৃদ্ধা সম্পর্কে জানতে পেরে স্বপ্নসিঁড়ির সদস্যগণ উদ্যোগ গ্রহণ করেন। স্বপ্নসিঁড়ির সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক এড এস এম বিপ্লব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষের নির্দেশনায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির যুগ্ম সাধারণ সম্পাদক অতনু বোস, সদস্য অহিদুল ইসলাম, জাহারুল হুদা, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি ফয়সাল আজম, স্বপ্নসিঁড়ি রোভার স্কাউট গ্রুপের রোভার অবীর সরকার প্রমুখ। স্বপ্নসিঁড়ির সভাপতি নাজমুল হক অসহায় মানুষকে সহায়তা করার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

রিলেটেড নিউজ

মতামত দিন


প্রকাশক ও সম্পাদক

সম্পাদক মন্ডলীর সভাপতি: মোঃ জিয়াউল হক
সম্পাদক ও প্রকাশক:মোঃ আরিফুজ্জামান আপন
প্রধান সম্পাদক: উম্মে রোকাইয়া খানম ডেইজী
ব্যবস্থাপনা সম্পাদক:আলী আশরাফ

সম্পাদকীয় কার্যালয়:জামাত অফিস সংলগ্ন,সাতক্ষীরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:পাকাপোল,সাতক্ষীরা।

সম্পাদক: ০১৭১২-২২৭০৬৬
বার্তা বিভাগ: ০১৯১৮-২৯০৯১৬
ইমেইলঃ news.satkhairalive@gmail.com

সর্বশেষ পোস্ট

© ২০২৬ সাতক্ষীরা লাইভ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।