Home » আগামী সাফ চ্যাম্পিয়নশিপ এক ভেন্যুতেই

আগামী সাফ চ্যাম্পিয়নশিপ এক ভেন্যুতেই

কর্তৃক KbKfvBxNfAQ
০ কমেন্ট

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের আগামী আসর হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের পরিকল্পনা করেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। গত জানুয়ারিতে নেওয়া ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংস্থাটি।

নতুন সিদ্ধান্ত অনুসারে, আগের মতো এক ভেন্যুতেই হবে এ বছরের টুর্নামেন্ট। মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন কিছুদিন আগে বলেছিলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট আয়োজন কঠিনই। সেখানে বড় সমস্যা দেখা দেবে ভিসা নিয়ে।

কাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে মঙ্গলবারের সভায় শেষ পর্যন্ত নতুন ওই ধারনা থেকে সরে আগের মতোই যেকোনো একটি ভেন্যুতে খেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

রিলেটেড নিউজ

মতামত দিন


প্রকাশক ও সম্পাদক

সম্পাদক মন্ডলীর সভাপতি: মোঃ জিয়াউল হক
সম্পাদক ও প্রকাশক:মোঃ আরিফুজ্জামান আপন
প্রধান সম্পাদক: উম্মে রোকাইয়া খানম ডেইজী
ব্যবস্থাপনা সম্পাদক:আলী আশরাফ

সম্পাদকীয় কার্যালয়:জামাত অফিস সংলগ্ন,সাতক্ষীরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:পাকাপোল,সাতক্ষীরা।

সম্পাদক: ০১৭১২-২২৭০৬৬
বার্তা বিভাগ: ০১৯১৮-২৯০৯১৬
ইমেইলঃ news.satkhairalive@gmail.com

সর্বশেষ পোস্ট

© ২০২৬ সাতক্ষীরা লাইভ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।