Home » আজ মেহেরপুর আদালতে হাজিরা দেবেন সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ মেহেরপুর আদালতে হাজিরা দেবেন সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

কর্তৃক KbKfvBxNfAQ
০ কমেন্ট

আজ বৃহস্পতিবার মেহেরপুর আদালতে হাজিরা দেবেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হােসেন দােদুল। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর কারাগার কর্তৃপক্ষ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলার আসামি হিসেবে আদালতে নেয়া হবে সাবেক এ মন্ত্রীকে।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকা থেকে প্রিজনভ্যানে পুলিশের কঠাের নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মেহেরপুর জেলা কারাগারে নেওয়া হয়।
ফরহাদ হোসেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৮ সালের নির্বাচনের পর তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং ২০২৪ সালের নির্বাচনের পর তিনি জনপ্রশাসন মন্ত্রী হয়েছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর আদালতে হাজিরা থাকায় তাকে ঢাকা থেকে মেহেরপুরে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে মেহেরপুর আদালতে উপস্থিত করানো হবে।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেন দোদুলকে আটক করেছিল । তার নামে রাজধানী ঢাকাতে বেশ কয়েটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা।

রিলেটেড নিউজ

মতামত দিন


প্রকাশক ও সম্পাদক

সম্পাদক মন্ডলীর সভাপতি: মোঃ জিয়াউল হক
সম্পাদক ও প্রকাশক:মোঃ আরিফুজ্জামান আপন
প্রধান সম্পাদক: উম্মে রোকাইয়া খানম ডেইজী
ব্যবস্থাপনা সম্পাদক:আলী আশরাফ

সম্পাদকীয় কার্যালয়:জামাত অফিস সংলগ্ন,সাতক্ষীরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:পাকাপোল,সাতক্ষীরা।

সম্পাদক: ০১৭১২-২২৭০৬৬
বার্তা বিভাগ: ০১৯১৮-২৯০৯১৬
ইমেইলঃ news.satkhairalive@gmail.com

সর্বশেষ পোস্ট

© ২০২৬ সাতক্ষীরা লাইভ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।