Home » বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা সদর জামায়াতের প্রস্তুতি সভা

বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা সদর জামায়াতের প্রস্তুতি সভা

কর্তৃক KbKfvBxNfAQ
০ কমেন্ট
বিশেষ প্রতিনিধি:আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন।বক্তারা বলেন, “গণতন্ত্রের রায় বাস্তবায়নসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে” অনুষ্ঠিতব্য এই বিভাগীয় সমাবেশ জনগণের প্রত্যাশা ও অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং ব্যাপক জনসমাগম নিশ্চিত করার আহ্বান জানান।সভায় উপজেলার কর্মপরিষদ সদস্য ও সকল ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সমাবেশে অংশগ্রহণকারীদের যাতায়াত, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ সফল করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

রিলেটেড নিউজ

মতামত দিন


প্রকাশক ও সম্পাদক

সম্পাদক মন্ডলীর সভাপতি: মোঃ জিয়াউল হক
সম্পাদক ও প্রকাশক:মোঃ আরিফুজ্জামান আপন
প্রধান সম্পাদক: উম্মে রোকাইয়া খানম ডেইজী
ব্যবস্থাপনা সম্পাদক:আলী আশরাফ

সম্পাদকীয় কার্যালয়:জামাত অফিস সংলগ্ন,সাতক্ষীরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:পাকাপোল,সাতক্ষীরা।

সম্পাদক: ০১৭১২-২২৭০৬৬
বার্তা বিভাগ: ০১৯১৮-২৯০৯১৬
ইমেইলঃ news.satkhairalive@gmail.com

সর্বশেষ পোস্ট

© ২০২৬ সাতক্ষীরা লাইভ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।