২৫৫
সাতক্ষীরা লাইভ: বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়কারী মনোনীত হয়েছেন মোঃ আরিফুজ্জামান আপন।বুধবার (১৪ জানুয়ারি) সংগঠনে প্রধান কার্যালয়ের অফিসিয়াল প্যাডে সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসার ড.মোঃ আব্দুর রহিম খান,পিপিএম ও সংগঠনের মহাসচিব মোঃ রবিউল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা লাইভের সম্পাদক মোঃ আরিফুজ্জামান আপন কে খুলনা বিভাগ সহ সকল জেলা কমিটি গঠন এবং কেন্দ্রীয় কমিটি কে আরও সমৃদ্ধি ও গতিশীল সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়কারী মনোনীত করা হয়েছে।আপন জানিয়েছেন চেয়ারম্যান স্যারের নির্দেশ সকল জেলায় মানবাধিকার রক্ষা এবং অসহায় মানুষের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এই সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা চেয়েছেন। জেলা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউল হক বলেন আপন অনেক সাংগঠনিক এবং আমার অনেক স্নেহের।আমি আশাকরি আপন কেন্দ্রীয় ভাবে সাতক্ষীরা সহ সকল জেলায় মানবাধিকার রক্ষা ও সামাজিক কল্যাণমূলক কাজে কার্যকর ভূমিকা রাখবে।
পূর্ববর্তী পোস্ট