Home » খুলনায় একাধিক পিস্তল ও গুলিসহ সাতক্ষীরার সুরাইয়া গ্রেফতার

খুলনায় একাধিক পিস্তল ও গুলিসহ সাতক্ষীরার সুরাইয়া গ্রেফতার

কর্তৃক KbKfvBxNfAQ
০ কমেন্ট
সাতক্ষীরা লাইভ : খুলনা মহনগরীর খামার এলাকা থেকে পাঁচটি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তুহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন সাতক্ষীরা থেকে একটি মাদকের চালান খুলনা হয়ে ঢাকায় যাবে।এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদক অধিদপ্তরের কর্মকর্তারা যৌথ অভিযান চালায়। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহন বাস খামার এলাকায় পৌঁছালে গাড়িতে তল্লাশি চালানো হয়।সুরাইয়া পারভিন শরীর ও ব্যাগ থেকে ৫টি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে লবনচরা থানায় নেওয়া হয়।এ ঘটনায় আটক সুরাইয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। আটক সুরাইয়া পারভীন সুমী সাতক্ষীরা সদর থানার বাটকেখালী এলাকার মৃত আশারাফ উদ্দীনের মেয়ে।

রিলেটেড নিউজ

মতামত দিন


প্রকাশক ও সম্পাদক

সম্পাদক মন্ডলীর সভাপতি: মোঃ জিয়াউল হক
সম্পাদক ও প্রকাশক:মোঃ আরিফুজ্জামান আপন
প্রধান সম্পাদক: উম্মে রোকাইয়া খানম ডেইজী
ব্যবস্থাপনা সম্পাদক:আলী আশরাফ

সম্পাদকীয় কার্যালয়:জামাত অফিস সংলগ্ন,সাতক্ষীরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:পাকাপোল,সাতক্ষীরা।

সম্পাদক: ০১৭১২-২২৭০৬৬
বার্তা বিভাগ: ০১৯১৮-২৯০৯১৬
ইমেইলঃ news.satkhairalive@gmail.com

সর্বশেষ পোস্ট

© ২০২৬ সাতক্ষীরা লাইভ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।