Home » সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্যে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ২২ জেলে আটক

সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্যে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ২২ জেলে আটক

কর্তৃক KbKfvBxNfAQ
০ কমেন্ট

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ২২ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। শনিবার ভোরে বুড়িগোয়ালিনী স্টেশনের মান্দারবাড়িয়া অভয়ারণ্যে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান বলেন, তাঁর নেতৃত্বে বনকর্মীরা বঙ্গোপসাগর-সংলগ্ন মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে জেলেদের দুটি বড় মাছ ধরার ট্রলার, নিষিদ্ধ জাল, সামুদ্রিক শাপলাপাতা মাছসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন জামাল হাওলাদার, সুমেদ হাওলাদার, কালু হাওলাদার, ফরহাদ, ইয়াছিন খান, দুলাল গাজী, হানিফ হাওলাদার, মো. রাসেল হাওলাদার, শফিকুল খান, রাজিব হাওলাদার, ইসমাইল, ইব্রাহিম হাওলাদার, শরিফ মিয়াসহ ২২ জন। তাঁদের সবার বাড়ি পটুয়াখালীর মহিপুর থানার বিভিন্ন এলাকায়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বলেন, ‘অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়েছে। আজ দুপুরের দিকে বন আইনে মামলা দিয়ে জেলেদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা মাছ কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’

রিলেটেড নিউজ

মতামত দিন


প্রকাশক ও সম্পাদক

সম্পাদক মন্ডলীর সভাপতি: মোঃ জিয়াউল হক
সম্পাদক ও প্রকাশক:মোঃ আরিফুজ্জামান আপন
প্রধান সম্পাদক: উম্মে রোকাইয়া খানম ডেইজী
ব্যবস্থাপনা সম্পাদক:আলী আশরাফ

সম্পাদকীয় কার্যালয়:জামাত অফিস সংলগ্ন,সাতক্ষীরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:পাকাপোল,সাতক্ষীরা।

সম্পাদক: ০১৭১২-২২৭০৬৬
বার্তা বিভাগ: ০১৯১৮-২৯০৯১৬
ইমেইলঃ news.satkhairalive@gmail.com

সর্বশেষ পোস্ট

© ২০২৬ সাতক্ষীরা লাইভ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।