Home » সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত
সাতক্ষীরা লাইভ:সাতক্ষীরা সদর উপজেলার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।চিঠিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট আবেদন ও পূর্বের পত্রের পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা সদর উপজেলার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি শাহ মোঃ কামরুকুজ্জামান-এর পদ স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠির অনুলিপি সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও সাতক্ষীরা সদর উপজেলার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়-সংক্রান্ত প্রশাসনিক বিষয়ে পৃথক নোটিশ প্রকাশিত হয়েছে।
চিঠিতে পদ স্থগিতের নির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

রিলেটেড নিউজ

মতামত দিন


প্রকাশক ও সম্পাদক

সম্পাদক মন্ডলীর সভাপতি: মোঃ জিয়াউল হক
সম্পাদক ও প্রকাশক:মোঃ আরিফুজ্জামান আপন
প্রধান সম্পাদক: উম্মে রোকাইয়া খানম ডেইজী
ব্যবস্থাপনা সম্পাদক:আলী আশরাফ

সম্পাদকীয় কার্যালয়:জামাত অফিস সংলগ্ন,সাতক্ষীরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:পাকাপোল,সাতক্ষীরা।

সম্পাদক: ০১৭১২-২২৭০৬৬
বার্তা বিভাগ: ০১৯১৮-২৯০৯১৬
ইমেইলঃ news.satkhairalive@gmail.com

সর্বশেষ পোস্ট

© ২০২৬ সাতক্ষীরা লাইভ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।