৮৭
সাতক্ষীরা লাইভ : উৎসবমুখর পরিবেশে বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র বিক্রয় সম্পন্ন। ১৫ই জুন সোমবার পুরাতন সাতক্ষীরা সংগঠনের অফিসে সকাল ১০ থেকে বিকাল ৪ টা পযর্ন্ত নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রয় সম্পন্ন হয়েছে। ১৯৯৫ সালে স্থাপিত ঐতিহ্যবাহী বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৬ ই জুন ১০৯ জন ভোটার পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করবেন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ঊষার নির্বাহী পরিচালক ও উপদেষ্টা মোঃ শামসুজ্জোহা সাতক্ষীরা আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর আখতারুজ্জামান, টিভি নাটক পরিচালক মোঃ মুছা করিম। একটি পদের বিপরীতে একাধিক প্রার্থী না হয় সেজন্য গত কয়েকদিন ধরে দিনরাত প্রচেষ্টা অব্যাহত ছিল।তবুও উৎসবমুখর পরিবেশে ২১পদের বিপরীতে ৩০ জন শিল্পী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।প্রার্থীরা হলেন সাবেক সভাপতি কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউল হক,সিএন্ড এফ নেতা মোঃ শাহানুর ইসলাম শাহিন,মোঃ ফরিদ উদ্দীন মাসউদ,অনুজিৎ কুমার মন্ডল,মোঃ আরিফুজ্জামান আপন,মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস,রুহুল আমিন ময়না,
শেখ নূরুল আফসার সেলিম, বদরুজ্জামান খোকা,শেখ নূরুল হুদা ফুল,ইব্রাহিম হোসেন,
শেখ মনিরুল ইসলাম মনির, প্রভাষক ছন্দা রানী মন্ডল,শাম্মী আক্তার কুমকুম, বেলাল হোসেন,কর্ণ বিশ্বাস কেডি, বিল্লাল হোসেন গাজী,হযরত আলী,আল মনির, রাবেয়া বসরি ময়না,জাহিদ হাসান,ইকবাল হোসেন,আল-আমিন প্রমূখ।শিল্পীদের এ নির্বাচনকে কেন্দ্র করে জেলা ব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।সার্বিক সহযোগিতা করেছেন সহকারী পরিচালক আসিফুল আলম আসিফ ও এম আলমগীর আলম।