Home » সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

কর্তৃক KbKfvBxNfAQ
০ কমেন্ট
নিজস্ব প্রতিনিধি:“একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা শহর শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২জুন) বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মো. মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী।এ সময় নূরুল ইসলাম সাদ্দাম গাছের চারা রোপণ করেন এবং উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে।”তিনি আরও বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের সুস্থ জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।কর্মসূচিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শেষে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

রিলেটেড নিউজ

মতামত দিন


প্রকাশক ও সম্পাদক

সম্পাদক মন্ডলীর সভাপতি: মোঃ জিয়াউল হক
সম্পাদক ও প্রকাশক:মোঃ আরিফুজ্জামান আপন
প্রধান সম্পাদক: উম্মে রোকাইয়া খানম ডেইজী
ব্যবস্থাপনা সম্পাদক:আলী আশরাফ

সম্পাদকীয় কার্যালয়:জামাত অফিস সংলগ্ন,সাতক্ষীরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:পাকাপোল,সাতক্ষীরা।

সম্পাদক: ০১৭১২-২২৭০৬৬
বার্তা বিভাগ: ০১৯১৮-২৯০৯১৬
ইমেইলঃ news.satkhairalive@gmail.com

সর্বশেষ পোস্ট

© ২০২৬ সাতক্ষীরা লাইভ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।