Home » কালীগঞ্জের প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আফসানা

কালীগঞ্জের প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আফসানা

কর্তৃক KbKfvBxNfAQ
০ কমেন্ট
সাতক্ষীরা লাইভ : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আফসানা ইসলাম এষা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জন করেছে। খুলনা বিভাগের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় সে ‘ট্যালেন্টপুল’-এ বৃত্তি লাভ করেছে (তার রোল নম্বর- ২০৫১১০৬)।মেধাবী শিক্ষার্থী এষার বাবা মো. শাহিনুর ইসলাম, সুরাত আলী মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক এবং মা আশরাফুন্নেছা ডলি একজন গৃহিণী।
বাবা-মায়ের সঠিক দিকনির্দেশনা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং এষার নিজস্ব অধ্যবসায় এই সাফল্যের মূল চাবিকাঠি বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকরা।ছনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এষা ক্লাসের অন্যতম মেধাবী ও মনোযোগী ছাত্রী। তার এই ফলাফলে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে এষা যেন দেশ ও দশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে এবং সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে পারে, সেজন্য তার বাবা-মা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

রিলেটেড নিউজ

মতামত দিন


প্রকাশক ও সম্পাদক

সম্পাদক মন্ডলীর সভাপতি: মোঃ জিয়াউল হক
সম্পাদক ও প্রকাশক:মোঃ আরিফুজ্জামান আপন
প্রধান সম্পাদক: উম্মে রোকাইয়া খানম ডেইজী
ব্যবস্থাপনা সম্পাদক:আলী আশরাফ

সম্পাদকীয় কার্যালয়:জামাত অফিস সংলগ্ন,সাতক্ষীরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:পাকাপোল,সাতক্ষীরা।

সম্পাদক: ০১৭১২-২২৭০৬৬
বার্তা বিভাগ: ০১৯১৮-২৯০৯১৬
ইমেইলঃ news.satkhairalive@gmail.com

সর্বশেষ পোস্ট

© ২০২৬ সাতক্ষীরা লাইভ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।