৩৫১
সাতক্ষীরা লাইভ ডেস্ক :সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকাল ৪টায় ঊষার হলরুমে এডাব সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এডাবের জেলা শাখার সভাপতি মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনে সাধারণ সম্পাদক ও ঊষার নির্বাহী পরিচালক এবং জেলা মানবাধিকার ফাউন্ডেশন সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুজোহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন্নাহার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ ড.মুফতি আক্তারুজ্জামান,অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জেলা মানবাধিকার ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃফরিদ উদ্দিন মাসউদ প্রমুখ।এছাড়াও আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নারী ও যুবক-যুবতী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধন জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও জেলা মানবাধিকার ফাউন্ডেশন সহ-সভাপতি মোঃমুছা করিম।আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমান সময়ে নারীর নেতৃত্ব, কর্মক্ষেত্রে তাঁদের ক্রমবর্ধমান অবদান এবং সামগ্রিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। একই সঙ্গে সমাজে নারীদের এখনো যে ধরনের বঞ্চনা ও বৈষম্যের শিকার হতে হয়, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে শামসুন্নাহার বলেন, “অধিকার আদায় ও নিজেদের যোগ্যতা প্রমাণের লড়াইয়ে বাংলাদেশের নারীরা অনেক দূর এগিয়েছেন। তবে সমাজের শিকড়ে গেড়ে বসা বৈষম্য ও সহিংসতা পুরোপুরি বন্ধ করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারলে জাতীয় উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
পূর্ববর্তী পোস্ট