হোম জাতীয় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশে বিএনপিনেতা কায়কোবাদ

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশে বিএনপিনেতা কায়কোবাদ

কর্তৃক KbKfvBxNfAQ
০ কমেন্ট

হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লার মুরাদগরের সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এসময় তিনি আহতদের খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। কায়কোবাদ সৌদি আরব থেকে আনা জমজমের পানি, খেজুর ও অন্যান্য ফল আহতদের হাতে তুলে দেন। এসময় অনেকে কান্নায় ভেঙে পরেন এবং তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

আহতদেরকে আশ্বাস দিয়ে কায়কোবাদ বলেন, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আপনারা দেখবেন আল্লাহ যদি তৌফিক দেয় বিএনপি কী করে আপনাদের জন্য। গণতান্ত্রিক সরকার ছাড়া কেউ আহতদের অবস্থা বুঝবে না। গণতান্ত্রিক সরকারের জন্যই নির্বাচনটা দরকার। আওয়ামী লীগের কেউ আমাদের দলে মেশার কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন। কিছু বাজে লোক মুনাফেক তো থাকবেই। তাদেরকে চিহ্নিত করে ধরা হবে। আমরা সবাই মিলে প্রতিহত করবো ইনশআল্লাহ।

কায়কোবাদ আরও বলেন, আমি নিজেও ১৩ বছর দেশের বাইরে ছিলাম। আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আল্লাহ আজকে আমাকে মুক্ত করে দেশে নিয়ে এসেছেন। আমার ব্যবসা-বাণিজ্য সব শেষ করে দিয়েছে জালেম আওয়ামী লীগ সরকার। ওরা জাতির দুশমন। ওরা দেশের কি যে ক্ষতি করেছে তা বলে শেষ হবে না। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জামিন দেয়নি। ড. ইউনূসকেও কতগুলো মামলা দিয়েছিল। তবে সবকিছুর মালিক আল্লাহ। ইনশাআল্লাহ আন্দোলনে নির্যাতিতরা তাদের বিনিময় পাবেন। গণতান্ত্রিক সরকার আপনাদের জন্য কিছু করবে।

হাসপাতাল থেকে বেরিয়ে আপ্লুত কণ্ঠে কায়কোবাদ সাংবাদিকদের বলেন, গণঅভ্যুত্থানে আহতের অবস্থা খুবই করুন, যেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। অন্তর্বর্তী সরকারের উচিত তাদের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া। প্রতিদিন অন্তত একজন উপদেষ্টাকে পাঠিয়ে তাদের খোঁজখবর নেওয়া প্রয়োজন, যাতে আহত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা ভরসা পায়। সঠিক চিকিৎসা ও সহায়তা পায়।

অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কায়কোবাদ আরও বলেন, আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়েছেন। তাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। আমি নিজেও দেশে ফিরতে পেরেছি, মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছি। এটি তাদের সেই ত্যাগেরই ফসল। আমরা যেন তাদের ভুলে না যাই, সেদিকে সবার খেয়াল রাখতে হবে।

You may also like

মতামত দিন

About Us

Soledad is the Best Newspaper and Magazine WordPress Theme with tons of options and demos ready to import. This theme is perfect for blogs and excellent for online stores, news, magazine or review sites. Buy Soledad now!

Latest Articles

© ২০২৬ সাতক্ষীরা লাইভ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।